বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ফলে মূল্যবৃদ্ধি হবে। বাণিজ্যিক সংস্থা ক্রেতাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করবে দাম বাড়িয়ে। আরেকদিকে ছোট বহু ব্যবসা বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়বে।
পলিট ব্যুরো বলেছে, অতীতে কখনও এক ধাপে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই মাত্রায় বাড়েনি। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে হবে সর্বত্র।
শনিবার এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো। কেন্দ্রীয় সরকারের কাছে পলিট ব্যুরোর দাবি, অতিরিক্ত বৃদ্ধি বাতিল করতে হবে।
বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি ৫ কেজির সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। বাণিজ্যিক গ্যাস পেতে দেরির কারণে বহু পরিবারকে বাজার থেকে কিনতে হচ্ছে ছোট সিলিন্ডার।
গত শুক্রবার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাপে ৯৩৩ টাকা বাড়ানো হয়েছে সারা দেশে।
পাঁচ রাজ্যের, বিশেষত, পশ্চিমবঙ্গের ভোট মিটলেই গ্যাসের দাম বাড়ানোর শঙ্কা ছিল। ভোটের সময় কেন্দ্রীয় গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রক দাবি করেছিল দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। কিন্তু ভোটের শেষ দফা মিটে যাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে।
পলিট ব্যুরো বলেছে, ৫ কেজি-র সিলিন্ডার গার্হস্থ্য কাজে ব্যবহার হয়। বিশেষ করে পরিযায়ী পরিবার এই সিলিন্ডার ব্যবহার করে। পরিযায়ী পরিবারের ওপর নতুন পীড়ন নামানো হলো। গত দু‘মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম মোদী সরকার দু’বার বাড়ালো।
Gas Price Polit Bureau
গ্যাসের দাম কমানোর দাবি, প্রতিবাদেরও আহ্বান পলিট ব্যুরোর
×
Comments :0