Assembly 2026 English Bazar

ইংলিশ বাজারে নিবিড় প্রচারে অম্বর মিত্র

জেলা

মালদহ শহরে ৫১ ইংরেজবাজার বিধান সভা কেন্দ্রে ৩নং ওয়ার্ডের অম্বর মিত্রকে নিয়ে প্রচারে সিপিআই(এম) কর্মীরা।

ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অম্বর মিত্রের সমর্থনে চলল প্রচার।
ইংলিশ বাজার শহরের মালঞ্চ পল্লী এলাকায় এলাকায় ঘুরে প্রচারের পাশাপাশি হয় মিছিলও।
অম্বর মিত্র সিপিআই(এম)’র মালদহ জেলা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁর।  
বিভিন্ন এলাকায় জনসংযোগ ও ভোটে নিবিড় প্রচার চালিয়েছেন তিনি। সিপিআই(এম) কর্মীদের নিয়ে বিভিন্ন মহল্লায় কথা বলছেন।
তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করতে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান তিনি।

Comments :0

Login to leave a comment