CPI-M candidates

আসামের ২, তামিলনাডুর ৫ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থীদের গণনা কাল

জাতীয়

আসামের দুই কেন্দ্র এবং তামিলনাডুর পাঁচ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থীদেরও গণনা সোমবার।
আসামে ভবানীপুর-সরভোগ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মনোরঞ্জন তালুকদার। পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।
আসামের গোরেশ্বর কেন্দ্দ্রে সিপিআই(এম) প্রার্থী বাপু রাম বোরো। রাজ্যে বিজেপি’র আগ্রাসী সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মোকাবিলায় একাধিক বিরোধী রাজনৈতিক দলের মঞ্চ অসম সম্মিলিত মোর্চার অংশ হিসেবে লড়ছে সিপিআই(এম)। কংগ্রেসের নেতৃত্বাধীন এই মোর্চাই প্রধান বিরোধী শক্তি আসামে।  
তামিলনাডুতে গতবারের সিপিআই(এম) বিধায়ক এম চিন্নাদুরাই লড়ছেন গন্ধর্বকোট্টাই কেন্দ্র থেকে। কিজভেলুর কেন্দ্রে প্রার্থী সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী ডি লতা। এর আগে দু’বার এই কেন্দ্র থেকে নির্বাচিত হন সিপিআই(এম)’র নাগাই মালি। 
তামিলনাডুর পদ্মনাভপুরম কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী আর চেল্লাস্বামী। তিনি কন্যাকুমারীর সিপিআই(এম) জেলা সম্পাদক। পালানি কেন্দ্রে প্রার্থী সারা ভারত কৃষকসভার নেতা এন পান্ডি। ডিন্ডিগুল জেলার কৃষকসভার সম্পাদকও তিনি। তিরুভোত্তিয়ুর কেন্দ্রে প্রার্থী এল সুন্দররাজন। 
তামিলনাডুতে ডিএমকে সমর্থন করছে সিপিআই(এম)-কে।

Comments :0

Login to leave a comment