বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ
এসআইআর-র নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিডিও অফিসের সামনে সিপিআই(এম) অবস্থান-বিক্ষোভ চালালো। অবস্থান বিক্ষোভে রয়েছেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী তনুশ্রী দাস।
রাজ্যজুড়ে সিপিআই(এম) সোম ও মঙ্গলবার বিক্ষোভ দেখাচ্ছে।
ভোটের তালিকায় নাম তুলতে হাতে কাগজপত্র নিয়ে রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটজনক পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন হেমতাবাদ ব্লকের শাসন গ্রামে সাবিনা ইয়াসমিন। গোটা জেলায় এসআইআর নিয়ে আতঙ্কিত মানুষ। বিজেপি তৃণমূলের ষড়যন্ত্রে ক্ষোভ সর্বত্র। তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে হেমতাবাদে গণ অবস্থান চলছে।
গণ অবস্থানে প্রার্থী তনুশ্রী দাস বলেন, ‘‘তৃণমূল আর বিজেপি‘র স্ট্রাটেজি একটাই, মানুষকে সব কিছুর মধ্যেই লাইনে দাঁড় করিয়ে রাখা। বাড়াও দুশ্চিন্তা। যার জেরে সেই দুশ্চিন্তায় অসুস্থ অথবা মৃত্যু ঘটছে। প্রকৃত ভোটার হয়েও কাগজপত্র হাতে নিয়েই হৃদরোগে আক্রান্ত হয়েছেন এক গৃহবধু।’’
অসুস্থ মহিলা সাবিনা ইয়াসমিনের চিকিৎসার সমস্ত ব্যয়ভার প্রশাসনকে নিতে হবে। এছাড়াও মতিয়ুর রহমান, হান্নান চৌধুরী, মিনতি হেমব্রম বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন আরসেদ আলি।
জেলা বামফ্রন্ট আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, সিপিআই(এম)’র পক্ষ থেকে ইসলামপুর ও রায়গঞ্জে দুই মহকুমাতে ৯ জন আইনজীবী প্রকৃত ভোটারদের তথ্যপঞ্জি খতিয়ে দেখছেন। আগে ভোটার তারপর ভোট। মনোনয়ন দাখিলের আগেই প্রকৃত ভোটারদের নাম তালিকাভুক্ত হোক।
Comments :0