assembly 2026 KARANDIGHI

করনদিঘীতে সিপিআই(এম) প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছাস মানুষের, শুরু প্রচার

জেলা বাংলা বাঁচানোর ভোট

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নাম ঘোষণার পরেই করণদিঘীতে সিপিআই(এম) প্রার্থী হাজি সাহাবুদ্দিনের সমর্থনে মিছিল। ছবি: বিশ্বনাথ সিংহ।

উত্তর দিনাজপুর জেলার করনদিঘীতে বৃহস্পতিবার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। সিপিআই(এম) প্রার্থী হয়েছেন  হাজি সাহাবুদ্দিন। 
বিড়ি শ্রমিকদের জনপ্রিয় নেতা হাজি সাহাবুদ্দিনের নাম ঘোষণা হতেই করণদিঘী বিধানসভা এলাকায় বিড়ি শ্রমিকদের মধ্যে বিকেল থেকেই উচ্ছাস  দেখা যায়। রসাখোয়া করণদিঘী, টুঙ্গিদিঘি, বিলাসপুর, লাহুতাড়া থেকে শুরু করে ডালখোলা বিড়ি শ্রমিকরা রাস্তায় নামেন। এই বিধানসভায় প্রায় ২ লক্ষ বিড়ি শ্রমিকদের বসবাস। ন্যায্য মজুরির জন্য লড়াই করেছে সিপিআই(এম)। বৃহস্পতিবার নাম ঘোষণার পর কয়েক হাজার মানুষের ভীড় জমে উঠলো করণদিঘী সিপিআই(এম) পার্টি অফিসে। মানুষের ভীড়ে জাতীয় সড়ক যানজট সামলাতে হিমসীম খেতে হয় পুলিশকে। প্রার্থীকে সঙ্গে নিয়েই সন্ধায় বিশাল মিছিল শুরু হয়। এদিন সিপিআই(এম) প্রার্থী হাজি সাহাবুদ্দিন ছাড়াও উত্তর দিনাজপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশিষ ঘোষ, সুরজিত কর্মকার ছাড়াও বামফ্রন্ট এর দরদী ও সমর্থকরা ছিলেন। 
বিড়ি শ্রমিকদের একাংশ রাজ্য বামফ্রন্ট এর সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বলেন, "করণদিঘী থেকে ডাকাতকে হটাতে বামফ্রন্ট এর সিন্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। এতদিনে বিড়ি শ্রমিকদের প্রতিনিধিকে ভোট দেওয়ার সুযোগ এসেছে।"

 

Comments :0

Login to leave a comment