বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব ও খেজুরি কেন্দ্রের প্রার্থীরা প্রচারে সামিল ছিলেন। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নিরঞ্জন সিহির সমর্থনে পাঁশকুড়া বাজার মিছিল হয়। এলাকার মানুষজনের সাথে জনসংযোগে সামিল হন বামফ্রন্ট প্রার্থী। অন্যদিকে খেজুরি কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হিমাংশু দাসের সমর্থনে হেঁড়িয়াতে মিছিল হয়। পাশাপাশি নাম ঘোষণার সাথেই কোলাঘাটের বিভিন্ন এলাকায় ইব্রাহিম আলির সমর্থনে দেওয়াল লিখন, মিছিল করেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। অন্যদিকে হলদিয়া, চন্ডিপুর, তমলুক, ময়নাতে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রচার মিছিলে সামিল হন কর্মী সমর্থকরা।
Comments :0