Israel Genocide UN

গণহত্যায় দায়ী ইজরায়েলের দোসর মোদী, রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলল সিপিআই(এম)

জাতীয় আন্তর্জাতিক

গণহত্যায় দায়ী ইজরায়েল। রাষ্ট্রসঙ্ঘের তদন্ত রিপোর্টও ২০ হাজার শিশুকে হত্যার তথ্য দিয়েছে। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ইজরায়েল সরকারের সঙ্গে হাত মিলিয়ে চলছেন।
বিচারপতি শ্রীনিবাসন মুরলীধরের নেতৃত্বাধীন রাষ্ট্রসঙ্ঘের এই কমিশন প্যালেস্তাইনে দখলদারির পরের পরিস্থিতি বিবেচনা করেছে। ২০২৩’র ৭ অক্টোবরের পর থেকে ২০,১৭৯ শিশুকে হত্যা এবং ৪৪,১৪৩ শিশুকে আহত করার তথ্য দিয়েছে কমিশন। 
সংবাদমাধ্যমে রিপোর্ট পেশ করে মুরলীধর বলেছেন, ’’তথ্য প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে ইজরায়েলের সেনা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিশুদের হত্যা করছে।’’
রিপোর্টে আরও বলা হয়েছে যে ইজরায়েলের সেনা তার দখলদারি এবং আক্রমণ চালিয়ে যাচ্ছে অধিকৃত প্যালেস্তাইনের ভূখণ্ডে। যে মাত্রায় হত্যা এবং আতঙ্ক রয়েছে, অতীতে তা কখনও দেখা যায়নি। 
মুরলীধর বলেছেন, ‘‘সংঘর্ষবিরতি চুক্তিতে সই করেছে ইজরায়েল। কিন্তু আন্তর্জাতিক আইনের কোনও তোয়াক্কা না করে শিশুদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
এই প্রসঙ্গেই সিপিআই(এম) প্রশ্ন তুলেছে মোদীর ইজরায়েল ঘনিষ্ঠ বিদেশনীতি নিয়ে। এর আগে ইজরায়েল সফরে গিয়ে মোদীকে বলতে শোনা গিয়েছে ‘ইজরায়েল আমার পিতৃভূমি, ভারত আমার মাতৃভূমি’। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জমিন নেতানিয়াহু ভর্ৎসিত হওয়ার পরও মোদীর নীতি বদলায়নি।

Comments :0

Login to leave a comment