বাড়ি চিহ্নিত করার পর জনগণনার দ্বিতীয় পর্বের কাজ শুরু হচ্ছে ২৫ জানুয়ারি। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় স্ববরাষ্ট্র মন্ত্রক।
এবারের জনগণনায় প্রশ্নের সংখ্যা ২৯ থেকে বেড়ে হয়েছে ৪০। কোভিড টিকাকরণ, ভোটার পরিচয়পত্রের নম্বর, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, স্বামী বা স্ত্রীয়ের নাম এবং মোবাইল নম্বর যুক্ত করা হয়েছে প্রশ্নের তালিকায়।
মন্ত্রক জানিয়েছে সেন্সাস কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছানোর আগে ১০-২৪ জানুয়ারি সেলফ-এনুমারেশন বা নিজেদের তথ্য অনলাইনে জানানোর সুযোগ খোলা থাকবে।
২০১১ সালে হয়েছে শেষ জনগণনা। প্রতি দশকে হলেও ২০২১-র গণনা করায়নি মোদী সরকার। দীর্ঘ সময় পর শুরু হচ্ছে কাজ।
এদিকে সিপিআই(এম) সাধারণ সম্পাদক জনগণনার একাধিক বিষয় নিয়ে বিশদ স্মারকলিপি পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এই তালিকার সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দেওয়ার চেষ্টা সংক্রান্ত আশঙ্কা বহু স্তরেই আছে। বেবি দাবি করেছেন যে ব্যক্তিগত একাধিক তথ্য নেওয়া হচ্ছে জনগণনায়। তা জন্য অন্য তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত করা না হয়। এসআইআর আবহে জনগণনার পর্ব নিয়ে শঙ্কা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তুষারপাতের এলাকা উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সেন্সাস হয়েছে ১-৩০ সেপ্টেম্বর।
জানানো হয়েছে যে গোয়া, উত্তর প্রদেশ, পাঞ্জাবেও এই পর্বেই জনগণনার দ্বিতীয় পর্বটি চলবে। উল্লেখ্য, এই তিন রাজ্যেই ভোট সামনে।
তুষারপাত হয় না উত্তরাখণ্ডের এমন অংশে ১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি এই কাজ হবে। দেশের বাকি সর্বত্র হবে ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি। ১-৫ মার্চ সংশোধনের জন্য রাখা হয়েছে।
Census Phase 2
জনগণনার দ্বিতীয় পর্ব শুরু ২৫ জানুয়ারি, বিজ্ঞপ্তি কেন্দ্রের
×
Comments :0