খেতমজুর এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন সমূহের যৌথমঞ্চ সহ এনরেগা সংঘর্ষ মোর্চা ১৫ মে যৌথভাবে ভারত বন্ধের ডাক দিয়েছে। মনরেগা শ্রমিক সহ এনরেগা'র শ্রমিকরা কর্মস্থলে ওই দিন কোনও কাজে অংশগ্রহণ করবেন না।
ভিবি-জিরাম(জি) আইনটি প্রত্যাহার করে মনরেগা আইনকে শক্তিশালী ও নতুনভাবে পুনর্বহাল করা, মনরেগায় নিযুক্ত কর্মীদের অন্তত ২০০ দিনের কাজ নিশ্চিত করা এবং ন্যূনতম ৭০০ টাকা মজুরি দেওয়া, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বছরে দু’বার তা সংশোধন করা সহ গ্রাম জুড়ে মনরেগার কাজ ও তার বাস্তবায়নের জন্য গ্রামসভাগুলোর ক্ষমতায়ন করা সহ একাধিক দাবিকে সামনে রেখে এই ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলিআরও পাশাপাশি সংযুক্ত কিষান মোর্চা ও কৃষি শ্রমিক যৌথভাবে ১২ ফেব্রুয়ারি ভিবি জিরাম(জি) আইন প্রত্যাহার করার দাবিতে সারা ভারতজুড়ে সাধারণ ধর্মঘটে অংশ নেয়। সেই সঙ্গে মনরেগা ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে ২০০ দিনের কাজের ব্যবস্থা করা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধি করারও দাবি জানানো হয়।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ বলেছে, দেশের এই একমাত্র প্রকল্প যা আইনত কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করে সেই মানরেগা বাতিলের বিরুদ্ধে ১৫ তারিখ খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের এই প্রতিবাদ সফল করতে শ্রমিক শ্রেণিকে ভূমিকা নিতে হবে। ওই কর্মসূচি সফল করার আহ্বানও জানান তাঁরা।
MGNREGA
দেশজুড়ে মনরেগা ধর্মঘটে সমর্থন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের
×
Comments :0