শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।
শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে রবিবার এই সংঘর্ষের সূত্রপাত। সাজাপ্রাপ্ত স্থায়ী বন্দি এবং আটক বন্দিদের মধ্যে এই বিবাদ শুরু হয়। শ্রীলঙ্কার কর্মকর্তাদের মতে, রবিবার অতিরিক্ত বন্দি-বোঝাই ওই কারাগারে বন্দিদের দুটি দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবার উচ্ছৃঙ্খল বন্দিরা কারাগারের অস্ত্রশস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিলে সেখানে হিংসা নতুন করে ছড়িয়ে পড়ে।
রবিবার সন্ধ্যায় এই সংঘাতের সূত্রপাত হয়।
প্রাথমিক সংঘর্ষের পর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। আতঙ্কে মহিলা বন্দিরা কারাগারের ছাদে উঠে পড়লে ছাদটি ধসে পড়ে। চারজন বন্দি আহত হন। কারাগারের গণমাধ্যম বিষয়ক মুখপাত্র এসি গাজানায়েকে জানান, রবিবারের পর সোমবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে কারাগারের কর্মকর্তাদের ওপর হামলা চালানো। তাঁদের কারাগারের প্রধান ফটকের দিকে পিছু হটতে বাধ্য করা হয়।
কিছু বন্দী প্রধান ফটক ভেঙে ফেলারও চেষ্টা করে। যার ফলে আধিকারিকরা তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ করতে বাধ্য হন। গাজানায়েকে দাবি করেন, বলপ্রয়োগের মাত্রা ছিল ন্যূনতম। তিনি জানান, বন্দীদের খাবার দেওয়ার সময় এই সংঘাতের সূত্রপাত। কারাগারের পুরুষ ওয়ার্ডে দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নেগোম্বো কারাগারে বর্তমানে প্রায় ২,৪০০ বন্দী রয়েছে।
Sri Lanka
শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক
×
Comments :0