Down Sealah-Habra local fire

ডাউন শিয়ালদহ -হাবড়া লোকালে আগুন আতঙ্ক

কলকাতা

শিয়ালদহ গামী ডাউন হাবড়া লোকাল ট্রেনে হঠাৎই আগুন আতঙ্ক। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রাথমিক সহায়তার জন্য স্থানীয়রা এগিয়ে আসলেও এখনও ঘটনাস্থলে রেল পুলিশের দেখা মেলেনি।  

বুধবার দুপুর ২টো ৫৮ নাগাদ মেমু ডাউন শিয়ালদহ -হাবড়া লোকাল হাবড়া থেকে ছাড়ে।  বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ট্রেনটি  বিধাননগর স্টেশনে ঢোকার সময় হঠাৎই ট্রেনের মধ্যে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। ফলত, যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ওই ট্রেনে যেসব যাত্রী ছিলেন তারা সবাই  বিধাননগর স্টেশনে নেমে পড়েন। বর্তমানে ট্রেনটি বিধাননগর স্টেশনের ৪ নম্বর প্লাটফ্রমে দাঁড়িয়ে রয়েছে।ট্রেনটির পিছনের বগি ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এমনকি ধোঁয়ার জেরে প্ল্যাটফর্ম চত্বরের কিছুই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। 
এখনও অবধি রেল পুলিশ বা জিআরপিএফ দেখা মেলেনি।  তবে ঘটনাস্থলে থেকে স্থানীয়রাই সহায়তায় এগিয়ে এসেছেন।

Comments :0

Login to leave a comment