আফ্রিকার কঙ্গোতে ব্যাপক ইবোলার সংক্রমণ দেখা দিয়েছে। বুধবার প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে অনুযায়ী, কঙ্গোতে ইবোলার সংক্রমণে ৬,১০০-র ও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ৩,০০০-র ও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোগটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার চেয়েও দ্রুতগতিতে রোগটি ছড়িয়ে পড়ছে, যা ইতিমধ্যেই আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময়ে এই সংক্রমণের ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৬,১৮৬ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন এবং ৩,০০৭ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত এই রোগের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণ।
Ebola spreading rapidly in Congo
কঙ্গোতে দ্রুতগতিতে ছড়াচ্ছে ইবোলা, মৃত ৩ হাজারের ও বেশি
×
Comments :0