assembly 2026 Cooch Behar

ডোডেয়ারহাটের উন্নয়নকল্পের টাকা বরাদ্দ হলেও কাজ শুরু হয়নি, প্রণয় কার্য্যীকে পেয়ে অভিযোগ স্থানীয়দের

জেলা বাংলা বাঁচানোর ভোট

কোচবিহার খাগড়াবাড়ি মসজিদের সামনে শুভেচ্ছা বিনিময় করছেন সিপিআই(এম) প্রার্থী প্রণয় কার্য্যী। ছবি-অমিত কুমার দেব।

কোচবিহার ডোডেয়ারহাট, খাগড়াবাড়ি মসজিদ ও আমবাড়ি ধনীরাম এলাকায় ভোট প্রচারে সিপিআই(এম) প্রার্থী প্রণয় কার্য্যী। শনিবার সকালে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোডেয়ার হাটের ব্যবসায়ী সহ বিভিন্ন কৃষকদের কাছে ভোট প্রার্থনা করেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী  প্রণয় কার্য্যী। এরপর ঈদের নামাজ শেষ হওয়ার পর তিনি শুভেচ্ছা বিনিময় করতে পৌঁছে যান খাগড়াবাড়ি মসজিদ চত্বরে। এরপর আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত ধনীরাম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি। এই এলাকার মানুষেরা এদিন কাছে টেনে নেন লাল ঝাণ্ডার প্রার্থীকে।

সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার বসে এই ডোডেয়ার হাট। সরকারি উদাসীনতায় দীর্ঘদিন যাবত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত কোচবিহার উত্তর  বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাব্দী প্রাচীন ডোডেয়ার হাট। এই হাট উন্নয়নকল্পে প্রায় ৬কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও আজও কাজ শুরু হয়নি সংশ্লিষ্ট এই হাটে। তাই ক্ষোভের সৃষ্টি হয়েছে এই হাট ব্যবসায়ীদের মধ্যে। চলাচলের অযোগ্য এই হাটের প্রায় প্রতিটি রাস্তা, ভগ্নদশা হাটের পরিকাঠামোর। এদিন সিপিআই(এম) প্রার্থীকে কাছে নিজেদের অভাব অভিযোগের কথা এদিন তুলে ধরেন হাট ব্যবসায়ীরা।
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রণয় কার্য্যী বলেন, "ডোডেয়ারহাট কোচবিহারের অন্যতম বড় হাট এখানে আলু চাষি সহ বড় অংশের কৃষকেরা যেমন তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে আসেন, তেমনি গরু বিক্রি হয় এই হাটে। এই হাট উন্নয়নের জন্য প্রায় সাড়ে ৬কোটি টাকা বরাদ্দ হয়ে থাকলেও হাট উন্নয়নকল্পে কোনও কাজ হচ্ছে না। অন্যদিকে এই হাটে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে আসলেও, সরকারি উদাসীনতা এবং প্রাকৃতিক দুর্যোগে সর্বনাশের মুখোমুখি দাঁড়িয়ে এই কৃষকেরা। 
তিনি বলেন, “সকলকে একটাই বার্তা, সিপিআই(এম) প্রার্থীকে নির্বাচিত করলে বিধানসভার অভ্যন্তরে এই ডোডেয়ারহাটের উন্নয়ন নিয়ে যেমন আলোচনা হবে। তেমনি সংশ্লিষ্ট এলাকার কৃষকদের যন্ত্রণার কথাও তুলে ধরা হবে বিধানসভায়।”

Comments :0

Login to leave a comment