ডুয়ার্স এলাকায় বন্যপ্রাণের আক্রমণ যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবারও চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটলো মালবাজার মহকুমা এলাকায়। চিতাবাঘের অতর্কিত আক্রমণে জখম বন দপ্তরের কর্মী সহ ছয়জন। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চিকন মাটি গ্রামের ঘটনা। ওই গ্রামের স্থানীয় বাসিন্দা তথা এক গৃহবধূ শুক্রবার সকালে বাড়িতে কাজ করবার সময় চিতা বাঘটি অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। গৃহবধূর আর্তনাদে ছুটে আসেন পরিবারের সদস্য সহ অন্যান্যরা। তারাও আহত হন। চিতাবাঘ আক্রমণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মালহাটি বিটের বিট অফিসার উজ্জ্বল তামাং। চিতা বাঘকে বাগে আনতে গিয়ে তিনিও আহত হয়েছেন। আহতদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়। চিতা বাঘের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে। গ্রামবাসীদের তরফে চিতা বাঘটিকে খাঁচা বন্দি করার দাবি ওঠে। এরপর বন দপ্তর চিতা বাঘটিকে খাঁচা বন্দি করার প্রক্রিয়াকরণ শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় বনদপ্তরের বিভিন্ন বিটের বন কর্মী সহ আপালচাদ ও লাটাগুরি রেঞ্জের বন কর্মীরা এবং রেঞ্জার নবাঙ্কুর ঘোষ। বন কর্মীদের প্রচেষ্টায় ঘুমপাড়ানি গুলি করে চিতা বাঘটিকে কাবু করে খাঁচা বন্দি করা হয়। পরবর্তীতে চিতা বাঘটির শারীরিক পরীক্ষা করার পর জঙ্গলের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। চিতাবাঘটি খাঁচা বন্দি হতেই স্থানীয়রা হাফ ছেড়ে বাঁচেন।
Leopard Attack
ডুয়ার্সে চিতাবাঘের হামলায় জখম বন কর্মী সহ ৬
×
Comments :0