Germany Auto Workers Protest Job Cut

১ লক্ষ ছাঁটাই ফোকসওয়াগনে, জার্মানির রাস্তায় লক্ষ শ্রমিকের মিছিল

আন্তর্জাতিক

ফোকসওয়াগন জানিয়েই দিয়েছে তাদের গাড়ি কারখানা থেকে ছাঁটাই করা হবে ১ লক্ষ শ্রমিককে। সেই সুরে তাল মিলিয়েছে অন্য গাড়ি নির্মাতারা। হুঁশিয়ারি দিতে পথে নামলেন জার্মানির বিভিন্ন গাড়ি কারখানার প্রায় ২ লক্ষ শ্রমিক। 
জার্মানির প্রায় ২৮০টি এলাকায় পথে নেমেছেন শ্রমিকরা। জার্মানির বৃহত্তম শিল্প শ্রমিক ট্রেড ইউনিয়ন আইজি মেটাল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্বিচারে ছাঁটাই হলে গাড়ি শিল্প অচল করে দেওয়া হবে। 
ফোকস ওয়াগনের ঘোষণার পরপরই মার্সিডিজ বেন্‌জ, বিএমডব্লিউ, অডি, পোর্সের মতো গাঠি নির্মাতা বহুজাতিকরা শ্রমিক ছাঁটাইয়ে নামবে বলে ঘোষণা করেছে। যুক্তি, রাশিয়ার তেল এবং গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞার জেরে বাড়ছে খরচ। আমেরিকার শুল্কের জেরেও বাজার কমছে।
গাড়ি নির্মাতা সংস্থাগুলির বক্তব্য, চীন যেভাবে আমদানি করছিল তা কমেছে। আন্তর্জাতিক বাজার সঙ্কুচিত হচ্ছে। 
বিভিন্ন ট্রেড ইউনিয়ন বলেছে, নিজেদের মুনাফা ঠিক রাখতে বরাবর সঙ্কটের দায় শ্রমিক শ্রেণির ওপর চাপাতে চায় এই সংস্থাগুলি। অথচ বিশ্বে এদের বিরাট ব্যবসার পিছনে শ্রমিকদের কর্মদক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
আইজি মেটালের প্রধান শ্রমিক নেতা ক্রিশ্চিয়ান বেনার বলেছেন, জার্মানি বিশ্বে পরিচিত গাড়ি নির্মাতা দেশ। কর্পোরেট সংস্থাগুলিকে সে দেশের শ্রমিকদের কথা মাথায় রাখতে হবে। খুশি মতো ছাঁটাই করে দেওয়া চলতে পারে না।’’ 
ফোকসওয়াগন আগেই ঘোষণা করেছিল যে ৫০ হাজার শ্রমিক ছাঁটাই করা হবে। সরকারের সঙ্গে নতুন চুক্তি করে আরও ৫০ হাজার শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছে।
বাজারের দুরবস্থা জানালেও পর্যবেক্ষকরা জার্মানির চ্যান্সেলর ফ্রেডেরিক মার্ৎজের নীতিকে দায়ী করছেন। চলতি বছরে প্রতিরক্ষা নির্মাণ শিল্পে ব্যাপক বরাদ্দ বাড়িয়ে জার্মানি। তার জেরে একাধিক অটোমোবাইল সংস্থা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের বিনিয়োগে জোর দিয়েছে। তা করা হচ্ছে গাড়ি কারখানা বন্ধ করে।

Comments :0

Login to leave a comment