এক বৃদ্ধা মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বণিজ্যের হাট সংলগ্ন চেওরচন্ডী কামাত গ্রামে উদ্ধার হয় দেহটি। এই ঘটনায়
গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে মৃত মহিলার নাম সামিজা খাতুন (৭৩)। তিনি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সাতখামার এলাকার চাইচান্দি কামাত এলাকার বাসিন্দা ছিলেন। বৃদ্ধার মস্তকবিহীন দেহটি তাঁর বাড়ির পেছন দিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ধারাল অস্ত্র দিয়ে ওই বৃদ্ধার গলা বিচ্ছিন্ন করা হয়েছে। কাটা মাথার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যান সিপিআই(এম) জেলা সম্পাদক পীযুষ মিশ্র, রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, এরিয়া সম্পাদক জামিনার আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ছুটে যান জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের প্রার্থী দেবরাজ বর্মন, জেলা নেতা প্রভাকর সরকার, যুবনেতা বেদব্রত ঘোষ। দেহের মাথা উদ্ধার না হওয়া পর্যন্ত দেহ মর্গে রাখার ব্যবস্থা করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত মাথা উদ্ধার করে করে উঠতে পারিনি পুলিশ। পার্টি নেতৃবৃন্দ প্রশাসনের কাছে ঘটনার দ্রুত তদন্ত ও এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Jalpaiguri Body Recovered
মুণ্ডহীন দেহ মহিলার, চাঞ্চল্য জলপাইগুড়িতে
নিহত বৃদ্ধার পরিজনদের সঙ্গে পীযূষ মিশ্র সহ পার্টি নেতৃবৃন্দ।
×
Comments :0