IMF Growth

ভারত, বিশ্বেরও বৃদ্ধির অনুমান কমালো আইএমএফ

জাতীয়

চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির অনুমান খানিক কমিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। জুলাইয়ের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক প্রতিবেদনে অনুমান, ২০২৬-২৭ অর্থবর্ষে বৃদ্ধির হার হবে ৬.৪ শতাংশ। এপ্রিলে আইএমএফ’র অনুমান ছিল ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৭ শতাংশ।
আইএমএফ বলেছে, অনুমান সামান্য কমলেও বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হারই সর্বোচ্চ থাকবে। আইএমএফ’র অনুমান ভোগ ব্যয়ে বৃদ্ধি এবং পরিষেবা ক্ষেত্র ভারতের বৃদ্ধিতে সহায়ক হবে। 
বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে আইএমএফ’র অনুমান চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াবে ৩.৪ শতাংশ। ২০২৪ এবং ২০২৫ অর্থবর্ষে বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির হার ছিল ৩.৫ শতাংশ। 
আইএমএফ’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-আমেরিকা সংঘাতের বিরূপ প্রতিক্রিয়া পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তবে এআই বা কৃত্রিম বুদ্ধিমতা সংক্রান্ত প্রযুক্তির চাহিদা সেই প্রতিক্রিয়াকে খানিকটা প্রশমিত করতে পারবে। 
এদিকে রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হবে বলে অনুমান করছে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক ৬.৯ শতাংশ হারের অনুমান করেছিল।

Comments :0

Login to leave a comment