প্রখ্যাত কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে প্রয়াত হয়েছেন। মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশা ভোঁসলেকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় হার্ট অ্যাটাকের খবর শোনা গেলেও তাঁর নাতনি জানাই ভোঁসলে তা অস্বীকার করেন। জানাই জানিয়েছিলেন যে তাঁর বুকে সংক্রমণ এবং প্রচণ্ড ক্লান্তি ছিল, যার জন্য তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি আরও বলেছিলেন যে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বাস্তবে তা হয়নি প্রয়াত হয়েছেন আশা ভোঁসলে।
সূত্রের খবর, আশা ভোঁসলে গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। ১১ই এপ্রিল রাতে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। আশা ভোঁসলের ছেলে আনন্দ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ভারতীয় সঙ্গীতের ইতিহাসে আশা ভোঁসলের নাম অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করা হয়। তিনি আট দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে অবদান রেখেছেন। তিনি ১২,০০০-এরও বেশি গান গেয়েছেন, যার মধ্যে "পিয়া তু আব তো আজা," "দম মারো দম," "ইয়ে মেরা দিল," "চুরা লিয়া হ্যায় তুমনে," "ইন আঁখো কি মস্তি কে," এবং "দিল চিজ কেয়া হ্যায়"-এর মতো সুপারহিট গানও রয়েছে। তিনি গজল, ভজন, পপ এবং শাস্ত্রীয় সঙ্গীতসহ বিভিন্ন ধারায় তাঁর কণ্ঠের জাদু ছড়িয়েছেন। তিনি ও.পি. নায়ার, আর.ডি. বর্মণ এবং এ.আর. রহমানের সাথে যৌথভাবে অনেক স্মরণীয় গান তৈরি করেছেন।
আশা ভোঁসলে মারাঠি ছবি "মাঝা বল"-এ তাঁর প্রথম গান গেয়েছিলেন। তিনি বলিউড ফিল্ম "চুনরিয়া" "সাওয়ান আয়া" গেয়েছিলেন। তিনি শুধু গানই করেননি, ২০১৩ সালে তিনি "মাই" নামে একটি মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তিনি জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁকে বিশ্বের অন্যতম সেরা রেকর্ড সৃষ্টিকারী শিল্পী হিসেবেও গণ্য করা হয়।
Asha Bhosle
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে
×
Comments :0