মণ্ডা মিঠাই
নতুনপাতা
বিশ্ব চড়ুই দিবস
ঈশান মোদক
২২ মার্চ ২০২৬, বর্ষ ৩
২০ মার্চ চড়ুই পাখির বিলুপ্তি ও তাদের সংরক্ষণের জন্য বিশ্ব চড়ুই দিবস পালন করা হয়। বিশ্ব চড়ুই দিবসের উদ্যোগ প্রথমে ২০১০ সাল থেকে নেভার ফর এভার সোসাইটি অফ ইন্ডিয়া নেয়। আমরা গাছ কেটে ফেলছি বড়ো বড়ো বিল্ডিং, মোবাইল টাওয়ার তৈরি করছি যাতে কত পাখি নিজেদের বাসস্থান হারাচ্ছে। কত পাখির ওড়ার সময় বিদ্যুৎ এর নানা তারে ধাক্কা খেয়ে তাদের মৃত্যু ঘটেছে। কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার করার জন্য কত পাখি হারিয়ে যাচ্ছে।আর বায়ু দূষণ,শব্দ দূষণ ও জল দূষণ তো পাখিদের বিলুপ্তের জন্য অবশ্যই দাই । তাই আমরা সকল সাধারণ মানুষেরা চড়ুই ও অন্যান্য পাখিদের জন্য বৃক্ষ রোপন ও জল এবং খাবারের ব্যবস্থা করতে পারি। আমি পাখি ভালোবাসি তাই এই চড়ুই দিবসে সকলের উদ্যেশ্যে বলছি " চড়ুই বাঁচাও,পরিবেশ বাঁচাও।
অষ্টম শ্রেণী, বিভাগ-খ, কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ, উত্তর ২৪ পরগনা।
Comments :0