মুক্তধারা
উৎসব ১৪৩৩
কবিতা
দুগ্গা দেখা
গৌরী সেনগুপ্ত
২০ অক্টোবর ২০২৬
দেখ রে পটল সেজেছে আকাশ সেই কাকভোর থেকে
মন্ত্রগুলো উড়ছে বাতাসে সোনালি হলুদ মেখে
প্যান্ডেলে জোর বাদ্যি বাজছে চ দুগ্গা এসে গ্যাছে
এবারও সেই অসুরটা দ্যাখ মহিষটাকেই ফেড়েছে
দুগ্গার হাত দশটাই আছে আচ্ছা , ত্রিশূল তো দু’হাতে
আরও আটটা হাতে অস্ত্র কেন অসুর কে আছে তল্লাটে ?
লক্ষ্মীঠাকুর তো ভয়ে কাদা পেঁচাও ভয়ে চুপ
কার্তিক ঠিক সেনার মতো ড্রেসটা বুলেট প্রুফ
আচ্ছা পটল বল্তো দেখি যুদ্ধটা কোন সালে
কোন্ দেশে সে মরল অসুর এটা হিস্ট্রি স্যারই জানে ।
Comments :0