মুক্তধারা
উৎসব ১৪৩৩
কবিতা
পুজো এলো
সুব্রত চৌধুরী
১৭ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
বাজছে কাঁসর, বাজছে ঘন্টা
বাজছে খুশির বীণ,
দিকে দিকে খুশির জোয়ার
দুঃখ ব্যথা লীন।
পুজোর ক’দিন ধনী গরীব
হাতটা রেখে হাতে,
বেড়ায় ঘুরে ঠাকুর বাড়ি
ভুলে জাতেপাতে ।
ঠাকুর বাড়ি বাজছে সুরে
সম্প্রীতিরই সুর,
অসুর শক্তির হোক না বিনাশ
ধর্মান্ধতা দূর।
পুজোর খুশি যাক ছড়িয়ে
পথের ধারের বস্তিতে,
পুজোর ক’দিন কাটুক তাদের
খুশে থাকার স্বস্তিতে ।
Comments :0