রাজ্যের এক পরিযায়ী শ্রমিককে ব্যাঙ্গালোরে খুন করার অভিযোগ উঠল আরেক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। দুই পরিযায়ী শ্রমিকেরই বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, তারকনগর এলাকার বাসিন্দা অনিলকুমার মন্ডল (৩৫) কাজের সন্ধ্যানে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। একই জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন শিবনিবাস এলাকার বাসিন্দা স্বরূপ রায়। সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ব্যাঙ্গালোরে খুন হয়ে যায় অনিলকুমার মন্ডল। ঘটনায় তাঁর পরিবারের দাবি তাঁকে ধাড়ালো ছুরি দিয়ে খুন করেছে স্বরূপ রায়। মৃতের স্ত্রী এবং ছেলে ব্যাঙ্গালোরে থাকলেও তারা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। অনিল কুমার মন্ডলের মৃত্যুর খবর পৌঁছতেই তারকনগর এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। এখানে বাসিন্দা পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, অনিল মন্ডলকে পরিকল্পনা করে স্বরূপ রায় খুন করেছে। ঘটনার পর ব্যাঙ্গালোর থানার পুলিশ অভিযুক্ত স্বরূপ রায়কে গ্রেপ্তার করেছে। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে সে সম্পর্কে কোন তথ্য এখনও দিতে পারেনি পরিবার বা পুলিশ। বুধবার মৃতদেহ বাড়িতে এসে পৌঁচায়। এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার।
Migrant Worker Dies
পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ
×
Comments :0