জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে কাছে টহল দেওয়ার সময় একটি মাইন বিস্ফোরণে একজন জেসিও সহ চারজন ভারতীয় সেনা আহত হয়েছেন। এই বিস্ফোরণে সুবদার নয়ন সিং, হাবিলদার সুভাষ সিং, অগ্নিবীর আমান সিং এবং অগ্নিবীর গৌরব সিং আহত হয়েছেন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধারকরে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখান থেকে তাদের উধমপুর কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে।
সেনা বাহিনীর মতে, ঘটনাটি রাজৌরি জেলার নওশেরা সেক্টরের অগ্রবর্তী এলাকা কালালে ঘটেছে। সীমান্তে একটি সেনাদল নিয়মিত টহল দিচ্ছিল, এমন সময় অসাবধানতাবশত একটি ল্যান্ডমাইন সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে সীমান্তে মোতায়েন থাকা অন্যান্য নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এই ঘটনায় আহত জেসিও এবং তিনজন সেনাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন।
সেনার প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি ল্যান্ডমাইনের উপর দুর্ঘটনাবশত পা পড়ার কারণে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর, নিরাপত্তা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে।
Mine blast
অসাবধানতাবশত মাইন বিস্ফোরণ, রাজৌরিতে আহত ৪ জওয়ান
×
Comments :0