Modi Trump G-7

৩ নাবিক হত্যার পরপরই ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন মোদী

আন্তর্জাতিক

করমর্দনে মোদী-ট্রাম্প।

হরমুজ প্রণালিতে আমেরিকার নৌবাহিনীর হামলায় নিহত তিন ভারতীয় নাবিক। তার পরপরই, ফ্রান্সে জি-৭ গোষ্ঠীর বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন নরেন্দ্র মোদী। 
প্রায় ১৬ মাস পর মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার রাষ্ট্রপতি। জানা গিয়েছে বুধবার ট্রাম্প এবং মোদীর দ্বিপাক্ষিক বৈঠকও হবে। 
একতরফা শুল্ক নীতি থেকে রাশিয়ার থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা, আমেরিকার মুখের ওপর কোনও কথা বলতে পারেনি মোদী সরকার। ইরানে আমেরিকা-ইজরায়েল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েও নিন্দা করেনি। বস্তুত আমেরিকার অনুগত থাকার নীতি নিয়ে চলছে ভারত।
হরমুজ প্রণালিতে অবরোধ করে রেখেছে আমেরিকার নৌসেনা। একাধিক জাহাজে হামলাও করেছে। তার মধ্যে একটি হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। আরেকটি ঘটনায় অসুস্থ হয়ে জাহাজে মৃত ভারতীয় নাবিকের দেহ ফেরানোর ব্যবস্থা করা যাচ্ছে না।  
দিল্লি এর আগে বলেছে যে নাবিকদের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ফোনে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তবে বুধবার সামনাসামনি পেয়ে ট্রাম্পকে মোদী কী বলেন, আগ্রহ রয়েছে তা নিয়ে। 
গত বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে যান মোদী। ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতা নিয়ে হতে পারে কথা।

Comments :0

Login to leave a comment