Muktadhara — Poetry — Biral — Sukanta Pal — 16 October 2026 — 4th Year

মুক্তধারা — কবিতা — বিড়াল — সুকান্ত মন্ডল — ১৪ অক্টোবর ২০২৬ — ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

Muktadhara  Poetry  Biral  Sukanta Pal  16 October 2026  4th Year

মুক্তধারা 

কবিতা  

বিড়াল  

সুকান্ত মন্ডল 

১৬ অক্টোবর ২০২৬ — ৪র্থ বর্ষ
 

ওই দূরে ধেয়ে আসে চাকা
তাড়াতাড়ি পথ পার হই—
মানুষ তো আর খেতে দেয় না,
পেটের খাবার পাবো কই?
পথ পার হতে গিয়ে
সামনে পড়ে যে গাড়ি,
ঘেঁষাঘেঁষিতেই থমকে দাঁড়ায়
ভাবে অভিশাপ বুঝি ভারি!
সামনে দিয়ে হেঁটে গেলেই
নাকি কাজ বিফলে যায়?
ডিগ্রিওয়ালা কোটি মানুষ
অমঙ্গলের ভয় পায়!
তাদের জাতের কালো মানুষ
দেখলে ঘৃণা ছড়ায়,
আর আমাদের জাতের কালো দেখলে
বিবেক অন্ধকারে ভাসায়।
কালো জাদুর অন্ধ খেলায়
আমাদেরই হাড় নাকি চাই?
মানুষের এই ভণ্ডামির দায়ে যে
অভিশপ্ত জীবন পাই!
ওরাই বানিয়ে বলে যে আবার
আমরা নাকি বাঘের মাসি,
নিরীহ আমাদের অশুভ ভেবে
ভয় পায় কত যে বেশি!
একটা অবলা ছোট্ট প্রাণী আমরা
কী করে মরণের কারণ হই?
মানুষের এই অন্ধ মনটাই
আমরাই যে সই।
একটু আদর পাওয়ার আশায়
গায়ে যদি দিই হাত,
ওদের নাকি পরমায়ু কমে?
কী অদ্ভুত মিথ্যাপাত!
মানুষের ওই মিথ্যা শিক্ষা
ভণ্ডামির এই ছলে,
লজ্জা পেয়ে পালাই আমরা
বন ও জঙ্গলে।
সেই জঙ্গলের গাছপালা যে
করে নাতো বেঈমানি,
তারা তো বোঝে না কুসংস্কার
আর বোঝে না অভিমানি।
ভাবতে যে অবাক লাগে
এই কি শিক্ষিত মানুষ?
ডিগ্রির নেশায় আত্মহারা হয়ে
হারিয়েছে বিবেকের হুশ

Comments :0

Login to leave a comment