SFI-NEET Complain Cell

‘নিট’ অব্যবস্থা: অভিযোগ জানানোর সেল এসএফআই’র

জাতীয়

ডাক্তারি প্রবেশিকা ‘নিট‘ পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অব্যবস্থ্যার কারণে ক্ষতিগ্রস্থ পরীক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এবার 'নিট কমপ্লেন সেল' চালু করলো এসএফআই কেন্দ্রীয় কমিটি। 
মঙ্গলবার একটি প্রেস বিবৃতি দিয়ে এমনটাই জানান এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি আদর্শ এম সাজি। অভিযোগ জানানোর লিঙ্ক:
 https://enoughisenough.sficec.in/
নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অব্যবস্থা ও দুর্নীতি দেখা গিয়েছে। ফলত, ছাত্রছাত্রীরা গুরুতর অসুবিধার মধ্যে পড়ছেন। পদ্ধতিগত ব্যর্থতার কারণে সৃষ্ট এই গুরুতর সমস্যাগুলো সরকারের যত দ্রুতসম্ভব সমাধান করা উচিত।
সে কারণে, এসএফআই'র তরফে সকল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারকে ওই  'কমপ্লেন্ট সেল-এ তাদের অভিযোগ জানানোর জন্য বলা হয়।
উল্লেখ্য, গত ৩ মে নিট পরীক্ষা নেওয়া হয়। তবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। এই পরীক্ষার ব্যবস্থাপনার  দায়িত্ব ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ'র উপর। গত ২১ জুন ফের নেওয়া হয় পরীক্ষা। 
এনটিএ জানিয়েছিল যে ৩ মে’র পরীক্ষায় ২২ লক্ষ ছাত্রছাত্রী অংশ নিয়েছে। কিন্তু ২১ জুনের পরীক্ষার পর এই কেন্দ্রীয় সংস্থা জানায় যে ‘২০ লক্ষের বেশি’ ছাত্রছাত্রী অংশ নিয়েছে। 
এসএফআই সংখ্যার এই তারতম্যে প্রশ্ন তুলে, এর আগে, সব পরীক্ষার্থীর তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রেরও তারতম্য দেখা গিয়েছে। এর মধ্যে প্রায় ২০ জন পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছে। বিপুল মানসিক চাপের মধ্যে যেতে হয়েছে পরীক্ষার্থীদের।
প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ক্ষোভের মুখে পরে এনটিএ। বর্তমানে, এই প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। এমনকি সুপ্রিম কোর্টেরও ব্যাপক ভর্ৎসনার মুখে পড়ে এই সংস্থা। 
পাশাপাশি, এই প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন। কক্রোচ জনতা পার্টি দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখায়। তাদের সমর্থন জানায় এসএফআই-ও।

Comments :0

Login to leave a comment