Indonesia Passenger Ship Sinks

২৪৩ যাত্রীনিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ, মৃত এক, উদ্ধার ১০৩

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ। সংবাদ সংস্থার খবরে জানা গেছে, রবিবার সকালে পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের দিকে যাওয়ার পথে জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী সংস্থা সংবাদ সংস্থাকে জানিয়েছে দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’। মাঝপথে বিরূপ আবহাওয়ার মুখে পড়ে জাহাজটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী সংস্থার আধিকারিক আরিয়ান্তো আরদি জানিয়েছেন, ঝাহাজটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বঙ্গোপসাগর সংলগ্ন জাভা সাগরে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ইন্দোনেশীয় উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত একজন মৃতসহ ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো জাহাজে থাকা ১৪০ জনের সন্ধান চালাচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন,  তারা তথ্য পেয়েছেন যে ভারজো ট্রান্সপোর্ট ৮ জাহাজটির যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল। শনিবার জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বানজারমাসিনের দিকে যাচ্ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী,  জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে,  বানজারমাসিন জেটি থেকে ১৪৮ কিলোমিটার দূরে। তথ্য অনুযায়ী, ঝাহাজে ২৪৩ জন যাত্রী ছিলেন।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান জানিয়েছেন, বিভিন্ন নৌযানের মাধ্যমে ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। জাভা সাগরের অন্য সব জাহাজকে কোনো কিছু দেখা গেলে অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

Comments :0

Login to leave a comment