শুক্রবার সারা রাত মালদহ শহরে বৃষ্টি হয়েছে। শনিবার সকালে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হলো এক নাইটগার্ডের। আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে পৌরসভার নেতাজী কমার্শিয়াল মার্কেটে।
ওই মার্কেটের একটি জরাজীর্ণ অবস্থায় থাকা দোকানিদের ছাদ ভেঙে পড়ায় ওই দোকানের নাইটগার্ড ঘটনাস্থলেই মারা যান। এছাড়া একজন সাফাই কর্মী গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনায় এই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকার ব্যবসায়ী মানুষদের বক্তব্য এই মার্কেটের এই বেহাল দশা দীর্ঘদিনের। এ ব্যাপারে মার্কেট ও পৌর কর্তৃপক্ষের বার বার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। আনা হয় রেসিপি মেসিন। হাত লাগানো হয়েছে উদ্ধার কাজে।
এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান সিপিআই(এম) নেতা অম্বর মিত্র। তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন।
এদিকে গতকাল সারারাত জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড় ও বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ায় জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Maldah Rain death
মালদহে বৃষ্টিতে ভেঙে পড়লো পৌর বাজারের অংশ, মৃত ১
ছবি প্রতীকী
×
Comments :0