POETRY | SRIJIT JANA | DUGGA | MUKTADHARA | 2026 MARCH 27 | 3rd YEAR

কবিতা | শ্রীজিৎ জানা | দুগ্গা | মুক্তধারা | ২০২৬ মার্চ ২৭ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SRIJIT JANA  DUGGA  MUKTADHARA  2026 MARCH 27  3rd YEAR

কবিতা

মুক্তধারা

দুগ্গা

✍️  শ্রীজিৎ জানা

২০২৬ মার্চ ২৭  | বর্ষ ৩


পুব দিকে যেই ভোর ফোটে
চোখের পাতায় ঘুম ছোটে!

আগান বাগান ডাল ঝুলে
ফুল তুলে যায় ইস্কুলে!

বাপ রুগী মা ধূপ পাকায়
ইচ্ছেকুঁড়ি চুপ শাখায়

পাপড়ি মেলে ফুটতে চায়
হাওয়ার বেগে ছুটতে চায়

খেলার মাঠে চরকি সে
কষ্ট- জেদে জোর কিসে!

ছোট্ট মেয়ে বুঝতে চায়
দুখের সাথে যুঝতে চায়!

হোকনা সে পথ খুব চড়াই
আধপেটাদের ঘোর লড়াই!

ছোট্ট শোভা লড়তে চায
ফুল বেচে সে পড়তে চায়!

পড়বে এবং খেলবে সে
খুশির ডানা মেলবে সে!

কে আছে তার যুগ্যি
রেল কলোনির দুগ্গি!

Comments :0

Login to leave a comment