POETRY | SUBRATA CHOWDHARY | SAMEYR EID | MUKTADHARA | 2026 MARCH 20 | 3rd YEAR

কবিতা | সুব্রত চৌধুরী | সাম‍্যের ঈদ | মুক্তধারা | ২০২৬ মার্চ ২০ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SUBRATA CHOWDHARY  SAMEYR EID  MUKTADHARA  2026 MARCH 20  3rd YEAR

কবিতা

মুক্তধারা

সাম‍্যের ঈদ 

✍️ সুব্রত চৌধুরী

২০২৬ মার্চ ২০  | বর্ষ ৩

ঈদের দিনে খুশির বীণে
ভরে উঠুক প্রাণ,
দুখিজনের ঘরে ঘরে
ছড়াক ঈদের  ঘ্রাণ ।

ঈদের দিনে হিংসা বিদ্বেষ 
ভেদাভেদটা ভূলে,
ভালোবাসার সুরের ধারায়
মনটা উঠুক দুলে।

ঈদের দিনে অন্তর মাঝে 
বিলিয়ে দেওয়ার পণ,
ত্যাগ ও ভোগের সুমহিমায়
জাগুক সবার মন।

ঈদের দিনে ঘরের কোণে 
কেউ যদি আজ কাঁদে,
কী সুখ বলো রোজার শেষে
এক ফালি ওই চাঁদে?

Comments :0

Login to leave a comment