কবিতা
মুক্তধারা
যা গেছে তার যাক
✍️ স্বপন পাল
২০২৬ মার্চ ১৩ | বর্ষ ৩
মরাপাতা ঝরার ছিল
তাই গিয়েছে ঝরে
সময় হলেই যাবে পচে
নর্দমাতে পড়ে ।
গাছটি ঋজু মাটিতে পা
আকাশ পানে চোখ
শিকড় তার শপথ ছড়ায়
আজ নয় তো শোক।
আগামিতে ডালে ডালে
নতুন পাতার ভিড়
লাল পলাশের গান গলাতে
উন্নত সব শির
ফুলে ফলে পল্লবে সব
মাখবে ফাগুন ফাগ
পিছন ফিরে নয় দেখা পাঁক
যা গেছে তা যাক।
Comments :0