Election 2026 Siliguri

শিলিগুড়িতে বাম প্রার্থীদের প্রচারে ব্যাপক সাড়া

জেলা বাংলা বাঁচানোর ভোট

হালকা শীতের আমেজই প্রচার চলছে শিলিগুড়িতে। বামফ্রন্ট প্রার্থীদের প্রচার এগিয়ে চলেছে জোরকদমে মিলছে ব্যাপক সাড়াও। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শরদিন্দু চক্রবর্তীকে দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন  মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রবল দুর্নীতি ও বিভাজনের রাজনিতি ভাবাচ্ছে সাধারন মানুষকে। বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীদের প্রচারে উঠে আসছে নানা প্রসঙ্গ। প্রচারে বেরিয়ে ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ষাটোর্ধ মিহির নন্দী তৃণমূলে ও বিজেপি সরকারের জনবিরোধী নিতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, কেন্দ্র ও রাজ্যের দুই সরকারই সাধারন মানুষের স্বার্থ বিরোধী। শহর মৃতপ্রায়। কি হবে জানি না। কিন্তু এবারের নির্বাচনে শিলিগুড়ির মানুষ পেতে চলেছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শরদিন্দু চক্রবর্তীকে।  একজন জনপ্রতিনিধি হিসেবে প্রতিদিনই তাঁকে সহজভাবে পাবেন মানুষ। সকলের বিপদে আপদে শ্রমিক বা গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারিতেও সবসময় আছেন তিনি। বাম মনোনীত প্রার্থী রাজনীতির উর্ধে উঠে কাজ করবে সে ভরসা আমাদের আছে। 
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অলিতে গলিতে নির্বাচনী প্রচার চলাকালীন সাধারন মানুষের মুখ মুখে এখন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম)’র প্রার্থীর দিলীপ সিং’র নাম। স্থানীয়রা বলেছেন এই মানুষটি শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর আমাদের খোঁজ খবর রাখেন। আমাদের সঙ্গে থাকেন। শিলিগুড়ির গ্রামীণ এলাকায় মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী ঝরেন রায়কে জয়ী করার লক্ষ্যে লাল ঝান্ডার পক্ষে আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে।

Comments :0

Login to leave a comment