বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ১২ মার্চ ২০২৬, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ২০২৬ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে বিজয়ের পরিসংখ্যান দাও।
২. ২০২৬ সালে কোন্ ৮ টি দেশ বিশ্বকাপ ক্রিকেট ও ফুটবল খেলার অধিকারী?
৩. রাষ্ট্রসংঘ কবে থেকে আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয়?
৪. কবি - কথাকার সোমেন চন্দ কেন অপরাজেয়?
৫. হরমুজ প্রণালী কোথায় অবস্থিত, কেন গুরুত্বপূর্ণ?
৬. পৃথিবীর তুলনায় সূর্য কতটা বড়ো? কী দিয়ে সূর্য গঠিত?
সমাধান
১. ২০২৬ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত ৯৬ রানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে পরপর দুবার,মোট চারবার জয়ী হয়। ভারত ২৫৫/৫, নিউজিল্যান্ড ১৫৯/১০। ম্যাচ সেরা জশপ্রীত বুমরা,১৫ রানে ৪ উইকেট। সিরিজ সেরা সঞ্জু স্যামসন।
২. ২০২৬ সালে বিশ্বকাপ ক্রিকেট ও ফুটবল বিশ্বের ৮টি দেশ ( দক্ষিণ আফ্রিকা অষ্ট্রেলিয়া নেদারল্যান্ডস নিউজিল্যান্ড ইংল্যান্ড যুক্তরাষ্ট্র কানাডা ও ইতালি) অংশগ্রহণকারী।
৩. ৮ ই মার্চ দিনটিকে রাষ্ট্রসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৭৭ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
৪. সোমেন চন্দ প্রগতি লেখক সংঘ গড়ার পথিকৃৎ, ইষ্টবেঙ্গল রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সম্পাদক, প্রগতিশীল কথাশিল্পী ও কবি। একাধিক উপন্যাস, ২৮ টি ছোটোগল্প, ২ টি নাটক ও কবিতা রচয়িতা। ঢাকায় ০৮/০৩/১৯৪২ তারিখে শহিদের মৃত্যুবরণ করেন।
৫. হরমুজ প্রণালী দৈর্ঘ্যে ১৬৭ কিঃমিঃ,প্রস্থে স্থানভেদে ৯৬ কিঃমিঃ থেকে ৩৩ কিঃমিঃ, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর ও আরব সাগরের সংযোগকারী, বিশ্বের ২০ শতাংশ তেল রপ্তানিকারক প্রণালী।
৬. পৃথিবীর তুলনায় সূর্য ১৩ লক্ষ গুণ বড়ো। সূর্য গঠিত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে।
Comments :0