প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সোশাল ডেমোক্র্যাটিক পার্টিই পেয়েছে বেশি আসন। ফল বেরনোর পর পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন আসীন দক্ষিণপন্থী উলফ ক্রিস্টারসন পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।
সরকারে আসীন এবং বিরোধী দুই জোটের মধ্যে ফারাক যদিও সামান্যই। তিনটি আসনের মাত্র ব্যবধান। ভোটের ব্যবধান ৫০ হাজার।
সুইডিশ নির্বাচন পরিচালকমণ্ডলী জানিয়েছে বামমুখী বিরোধী দলের জোট জাতীয় জনপ্রতিনিধি সভায় পেয়েছে ৩৪৯ আসনের মধ্যে ১৭৬ আসন। সরকারে আসীন রক্ষণশীল দক্ষিণপন্থী জোট পেয়েছে ১৭৩ আসন।
প্রধানমন্ত্রী ক্রিস্টারসন জানিয়েছেন, এবার সরকার গঠনের প্রক্রিয়া নির্ভর করবে জনপ্রতিনিধি সভার অধ্যক্ষের ওপর।
ম্যাগডালেনা অ্যান্ডারসনের দল রাজনৈতিকভাবে মধ্য-বাম সোশাল ডেমোক্র্যাট হিসেবে চিহ্নিত সুইডেনে। স্টকহোমে ভোট গণনার পর দেখা গিয়েছে সবচেয়ে বেশি আসন পেয়েছে এই দলই। ম্যাগডালেনার সঙ্গে রয়েছে আরও তিনটি দল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, সরকারের অভিমুখ ঠিক করতে কঠিন পরীক্ষা দিতে হবে ম্যাগডালেনাকে। বামমুখী জোটে রয়েছে সোশাল ডেমোক্র্যাট, বামপন্থী, গ্রিন পার্টি এবং সেন্টার পার্টি। এদের আদর্শগত অবস্থানে ভিন্নতা আছে।
জানা গিয়েছে, মন্ত্রিসভায় লেফট পার্টিকে নিতে চাইছেন না ম্যাগডালেনা। কারণ সেন্টার পার্টির আপত্তি রয়েছে। তবে বাইরে থেকে লেফট পার্টির সমর্থন নিশ্চিত করতে চাইছেন তিনি।
ফলাফলে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ। তিনি বলেছেন, ‘‘অতি দক্ষিণপন্থীর নেতৃত্বে গত চার বছর দক্ষিণপন্থী সরকার চলেছে। এবার সোশাল ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে। জনকল্যাণ, পরিবেশ এবং সামাজিক ন্যায়ের পক্ষে নতুন সরকারের কাজের সুযোগ বাড়বে।’’
সম্ভবত, ২৯ সেপ্টেম্বর সুইডেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করা হবে।
Sweden Election
হার দক্ষিণপন্থীদের, সুইডেনে গরিষ্ঠতা বামমুখী জোটের
ফের প্রধানমন্ত্রী হওয়ার পথে ম্যাগডালেনা অ্যান্ডারসন।
×
Comments :0