Aramco Crude India

ভারতে তেল সরবরাহ বন্ধ করল সৌদির ‘আরামকো’

আন্তর্জাতিক

ভারতের তেল শোধনাগারে অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রেখেছে সৌদির তেল সংস্থা ‘আরামকো’। 
এখনই অপরিশোধিত তেলের দাম চড়ছে। ভারত অপরিশোধিত তেল মুখ্যত বিদেশ থেকে আমদানিই করে। ফলে সমস্যা বেড়েছে ভারতের এই নির্দেশে।
উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলের সরবরাহে বারবারই সমস্যা হচ্ছে। ইরানে আমেরিকার আক্রমণের পর তীব্র হয় সঙ্কট। নতুন সমস্যার কারণ সৌদিতে ইরানে হৌথি গোষ্ঠীর আক্রমণ। 
ইয়েমেনে হৌথিদের ঘাঁটিতে আক্রমণ করেছে সে দেশের সরকার। তাতে সহায়তা করেছে সৌদি আরব। ইয়েমেনের সরকার সৌদি সমর্থিত। পালটা আঘাতে হৌথি বাহিনী আক্রমণ করেছে সৌদিতে। আরবের সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানাচ্ছে যে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ওমানে হৌথির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। ভারত সৌদির পরিকাঠামোর ওপর হৌথির হামলার নিন্দা করেছে।
সেই হামলার পর সৌদি আরবের 'পূর্ব-পশ্চিম পাইপলাইন'  বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দেশটির পশ্চিমাঞ্চলের বন্দরগুলিতে অপরিশোধিত তেল পাঠানোর ক্ষমতা গিয়েছে কমে। তার ওপর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় বিকল্প পথের সুযোগ কমে গেছে।
সংঘাত শুরুর পর থেকে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৯ শতাংশই এসেছে আরামকো-র কাছ থেকে। তবে ভারতীয় শোধনাগারগুলির জন্য উদ্বেগের বিষয় কেবল বিকল্প তেলের উৎস পাওয়া নয়। বরং সেই তেল কী দামে পাওয়া যাবে—সেটিই প্রধান বিষয় হয়ে উঠেছে। 
বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় ১০৮ ডলারে পৌঁছেছিল। বৃহস্পতিবারও দাম ব্যারেল প্রতি ১০৫ ডলারের উপরে রয়েছে। বিকল্প অপরিশোধিত তেলের জন্য গুনতে হতে পারে বাড়তি খরচ। ভারতীয় শোধনাগারগুলি অন্যান্য উৎপাদনকারীর কাছ থেকে  তেল সংগ্রহের চেষ্টা করতে পারে। তবে তা ব্যয়বহুল হয়ে পড়তে পারে। শোধনাগারগুলিকে ট্যাঙ্কার ভাড়ার জন্য চড়া টাকা দিতে হচ্ছে। অপরিশোধিত তেল সংগ্রহের খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। 
একই সঙ্গে, রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর আগে যে ছাড় পাওয়া যেত তা কমে গেছে।

Comments :0

Login to leave a comment