Japan Earthquake

ভূমিকম্পে বহু নিহত কুমামোটোর শপিং মলে

আন্তর্জাতিক

কুমামোটোর এইয়ন শপিং মলে চলছে উদ্ধার কাজ।

কুমামোটো প্রিফ্যাকচারে ভূমিকম্পের জেরে শপিং মলের ভেতর আটকে পড়েছেন অনেকে। কয়েকজন মারাও গিয়েছেন।
জাপানের সরকারি চ্যানেল জানিয়েছে কাগজের কারখানার ভেতরে আটকে পড়েছেন অনেকে। 
মঙ্গলবার রাতে জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে যে অন্তত ৫০ জনের আঘাত গুরুতর। ভূমিকম্পে কেঁপে ওঠে একটি হাই স্পিড ট্রেন। ট্রেনের যাত্রীরা আহত হয়েছেন। 
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ফের কম্পন হতে পারে। নামতে পারে ধস।
এদিন সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে কুমামোতো। 
এদিকে এইয়ন শপিং মলে বিস্ফোরণ হয় ভূমিকম্পের জেরে। লেগে যায় আগুন। তবে মৃতের সংখ্যা ঠিক কত স্পষ্ট করেনি প্রশাসন। এইয়ন শপিং মলে রাতেও চলছে উদ্ধারের কাজ। মলের একদিক ভেঙে পড়েছে।
কুমামোটোতেই ২০১৬-তে ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ২৭৫ জনের। কয়েক হাজার আহত হয়েছিলেন। এবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের অন্যতম আকর্ষণ বহু পুরনো দুর্গ। 
জাপান বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির অন্যতম।

Comments :0

Login to leave a comment