সিকিমের নামছি জেলায় সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বাড়ছে। ১০ শ্রমিকের দেহ উদ্ধার করা গিয়েছে। ভেতরে আরও শ্রমিকরা রয়েছেন।
নির্মীয়মান সুড়ঙ্গ এদিন ধস নামে কাজ চলার সময়।
সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। উদ্ধারে নামে বাহিনী। শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে সিংটাম হাসপাতালে পাঠানো হয়।
যে শ্রমিকদের পরিচয় পাওয়া গিয়েছে তাঁরা হলেন:
২১ জুলাই ২০২৬ সকাল ৯:৩০ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলির বিবরণ
১. বলো ওরাঁও — জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। মৃতদেহ নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ২. গোরা ওরাঁও — জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। মৃতদেহ নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ৩. ইয়াসোহাল — পাঠানকোট, পাঞ্জাব। মৃতদেহ নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ৪. ভিকি রাওয়াত — দেরাদুন, উত্তরাখণ্ড। ৫. বিকেসর ওরাঁও — জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। মৃতদেহ নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ৬. বাবুল বরদলৈ — অসম। মৃতদেহ এসটিএনএম (STNM) হাসপাতালে পাঠানো হয়েছে। ৭. লাকপা দর্জি তামাং — কাটাং, নামচি। মৃতদেহ নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ৮. তিনটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলি সিংতাম জেলা হাসপাতাল এবং এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়েছে।
সুড়ঙ্গে এখনও আটকে পড়া শ্রমিকদের সন্ধানে এনডিআরএফ-এর আরও একটি দল সুড়ঙ্গে প্রবেশ করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Comments :0