Iran-US Oil

ইরানের তেলে নিষেধাজ্ঞা আপাতত শিথিল করল আমেরিকা

আন্তর্জাতিক

চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে ইতিবাচক আলোচনা করেছে ইরান ও আমেরিকা। মধ্যস্থতায় থাকা দু’দেশ, পাকিস্তান এবং কাতার তেমনই মনে করছে। আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতার পথ নির্দেশিকা মিলতে পারে বলে আশা সংশ্লিষ্ট অংশের।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার বলেছেন যে, ইরানের সঙ্গে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা, ফেব্রুয়ারি মাসের শেষে শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ‘সফল চূড়ান্ত চুক্তির জন্য মজবুত ভিত’ তৈরি করেছে।
এদিন ভ্যান্স সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বললেন, চূড়ান্ত চুক্তির বিষয়টি হলো একটি বাড়ির মতো।
তিনি আরও বলেন,  "আমরা একটি ভিত তৈরি করেছি। বাড়িটি আমরা এখনো গড়ে তুলিনি, তবে আমেরিকার জনগণের জন্য একটি ভালো অবস্থানে পৌঁছানোর লক্ষ্যে আমরা সফলভাবে ওই ভিত স্থাপন করেছি।"
ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকের কালিবফের সঙ্গে দীর্ঘ আলোচনা পর্ব শেষ করার পর ভ্যান্স এই মন্তব্যটি করেন। ওই আলোচনার মূল লক্ষ্য ছিল আমেরিকা এবং ইরান- এই দুই দেশের মধ্যে চলা যুদ্ধের স্থায়ী অবসান সুনিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের সয়াবিন, ভুট্টা ও গম কেনার বিনিময়ে ইরানের বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করার বিষয়ে মার্কিন প্রশাসন সম্মত হতে পারে বলেও এদিন ইঙ্গিত দেন ভাইস প্রেসিডেন্ট।   
পাশাপাশি এদিনই  ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ হিসেবে, মার্কিন ট্রেজারি ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করেছেন।
ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন হিসাবে লাইসেন্সটি জারি করা হয়েছে।  ২১ আগস্ট পর্যন্ত এই লাইসেন্সের মেয়াদ বলবৎ থাকবে।

Comments :0

Login to leave a comment