Trump issues Threat to Iran

জর্ডনের সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র, ফের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

ফের চমকে দিয়েছে ইরান। আমেরিকা অসহায় হয়ে দেখেছে গুঁড়িয়ে যাচ্ছে তাদের সেনাঘাটি। জর্ডানে এই হামলার পর আমেরিকার রাষ্ট্রপতি আবার নেমেছেন হুঁশিয়ারি ছুঁড়তে। সংবাদমাধ্যমে বলেছেন, ‘ইরানকে উচিত শিক্ষা দেবে আমেরিকা।’
ঘটনা হলো, গত ফেব্রুয়ারির পর থেকে ট্রাম্পকে বারবারই এমন বলতে শোনা গিয়েছে। ইরানের সামরিক পরিকাঠামো, বিশেষ করে ক্ষেপণাস্ত্রের ভান্ডার, গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন। কিন্তু দিন কয়েকের মধ্যেই ইরানের হানায় অন্ধকার দেখেছে মধ্য প্রাচ্যে আমেরিকার সেনা কমান্ড ‘সেনকম’। 
শান্তির পক্ষে সমঝোতায় সই হওয়ার পর আমেরিকাই ইরানে হামলা চালিয়েছিল। ইরানের নাগরিক পরিকাঠামোর ওপর ফেলেছে বোমা। পালটা আঘাত চালিয়েছে ইরান, জর্ডানে ইরান বড় মাপের ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকার সেনা ঘাঁটিতে। ইরানের রেভলিউশনারি গার্ড বিবৃতিতে জানায় যে আমেরিকার বিমান ঘাঁটি এবং ‘সেনকম’-র কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এরপরই রানের এই প্রশিক্ষিত বাহিনীর পক্ষে বলা হয়, ‘ইরানের সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা যতদিন চলবে প্রতিরোধ চলবে ততদিনই।’ 
এদিকে আমেরিকা এবং সৌদির সেনা যৌথ আক্রমণ শানিয়েছে ইরাকে। আমেরিকার দাবি, ইরাকে সশস্ত্র বাহিনী ইরানের মদত নিয়ে নাশকতা চালাচ্ছিল। এই গোষ্ঠী হাশেদ আম শাবি বিবৃতিতে বলেছে যে সৌদি-মার্কিন হানায় বাগদাদ সহ ইরাকের বিভিন্ন শহরে তাদের ২০ সদস্য নিহত হয়েছে। 
এদিকে ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান বারবারই বলে আসছে যে মধ্য প্রাচ্যে ইজরায়েলকে দিয়ে দেশে দেশে সশস্ত্র আক্রমণ বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে আমেরিকাকে।   

Comments :0

Login to leave a comment