US Iran UN

ইরানে যুদ্ধ অপরাধে দায়ী আমেরিকা, মনে করছে রাষ্ট্রসঙ্ঘ

আন্তর্জাতিক

ইরানের মিনাবে স্কুলে বোমাবর্ষণে হত ছাত্রছাত্রীদের দেহ নিয়ে শোকযাত্রার ছবি।

ইরানে যুদ্ধ অপরাধ করেছে আমেরিকার সেনা। প্রাথমিক তদন্তে এমনই সম্ভাবনা জানালো রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুসন্ধান দল। 
রাষ্ট্রসঙ্ঘের এই অনুসন্ধান দলের নজরে রয়েছে ইরানে প্রাথমিক স্কুলে আমেরিকার বোমা ফেলার ঘটনা। ইরান জানিয়েছে আমেরিকার বোমায় নিহত হয়েছে ১৫০-র বেশি ছাত্রছাত্রী। 
মিনাবে শাজেরে প্রাথমিক স্কুলে বিধ্বংসী টোমাহক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল আমেরিকা। 
তথ্য অনুসন্ধান দলের রিপোর্টে জানানো হয়েছে যে নিরস্ত্র নাগরিক বসবাসের এলাকায় আমেরিকা একাধিক গুরুতর হামলা চালিয়েছে। বোমা ফেলা হয়েছে। নির্বিচারে আক্রমণে নিহত হয়েছেন নিরস্ত্র নাগরিকরা। নাগরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। এই আক্রমণকে যুদ্ধ অপরাধ বিবেচনার যথেষ্ট কারণ রয়েছে। 
আমেরিকা এবং ইরানকে সব ধরনের সামরিক সংঘাত এখনই বন্ধ করার আবেদন জানিয়েছে তথ্য অনুসন্ধান দল। 
রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুসন্ধান দল ইরানের প্রশাসনকেও মানবাধিকার লঙ্ঘনে দায়ী করেছে। নাগরিক প্রতিবাদ দমনে সে দেশের সরকারের পদক্ষেপের নিন্দা করেছে।

Comments :0

Login to leave a comment