USA Venezuela Gold

এবার ভেনেজুয়েলার সোনার খনি দখলে নামছে আমেরিকা

আন্তর্জাতিক

তেলের খনি দখলের ঘোষণা ছিল আগেই। এবার সব মূল্যবান খনিতেও নজর দিয়েছে আমেরিকা। ভেনেজুয়াল সোনার খনিতেও নিজেদের কর্পোরেট বাহিনীকে নামিয়ে দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
সংবাদসংস্থা জানাচ্ছে যে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার খনিজ ধাতু সম্পদের ওপরও মার্কিন যুক্তরাষ্ট্র আধিপত্য বাড়ানোর চেষ্টা করছে। তেল ছাড়াও ভেনেজুয়েলার বিশাল প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণেও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। হোয়াইট হাউসের সূত্র মারফত একথাই জানিয়েছে আমেরিকার সংবাদ সংস্থা।
এর মধ্যেই হোয়াইট হাউসের একাধিক শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, নতুন নির্দেশিকা জারি না করেই সোনার খনিতে বিনিয়োগ করা যাবে।   
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে রাষ্ট্রপতি ভবন থেকে অপহরণ করে আমেরিকার বাহিনী। বিশ্বের বহু দেশই সরব হয় ধিক্কারে। মাদুরোকে নিউ ইয়র্কের রাষ্ট্রীয় কারাগারে বন্দি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগ খারিজ করেছেন মাদুরো। বস্তুত তাঁর বিরুদ্ধে আনা ‘নারকো-টেররিজম’-র অভিযোগ বিশ্বের প্রায় কোনও শক্তিই বিশ্বাস করে না। বিশ্বজুড়েই প্রতিবাদীরা বলেছেন, বামপন্থী মাদুরোকে সরানো হয়েছে আমেরিকার ভূ-রাজনৈতিক দখলদারির ছকেই। 
এদিকে সংবাদসংস্থাকে আমেরিকার শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন যে ভেনেজুয়েলার খনি খাতে মার্কিন বিনিয়োগের পথ খুলবে। জানা গেছে, মার্কিন কোম্পানিগুলো শুধু তেল নয়, তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদেরও নাগাল পেতে চাইছে। নিকোলাস মাদুরোকে অপহরণের পেছনে খনিজ সম্পদের দখলই ছিল মূল লক্ষ্য।

Comments :0

Login to leave a comment