Green Card Bond

অভিবাসনে ১ লক্ষ ডলারের গ্রিন কার্ড বন্ডের শর্ত আমেরিকার

আন্তর্জাতিক

অভিবাসী ভিসার জন্য ১ লক্ষ ডলারের বন্ড জমা নিতে পারে আমেরিকা। সে দিকেই এগতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 
আমেরিকার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ একটি প্রতিবেদনে জানিয়েছে যে আমেরিকায় স্থায়ী অভিবাসী হিসেবে বসবাসের আবেদন জানালে এই শর্ত দেওয়া হতে পারে। আমেরিকায় কাজের সূত্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের তালিকায় ভারতীয়দের সংখ্যা উল্লেখ করার মতো। আবেদন জানিয়েও অনুমতি পাননি এমন ভারতীয়ের সংখ্যা বেড়েছে গত কয়েক বছরে। এখন বছরে ৯,৮০০ ভারতীয়কে স্থায়ী বসবাসের ভিসা দেয় আমেরিকা। আবেদনকারীর সংখ্যা তার অনেক বেশি। 
বিভিন্ন দেশে আমেরিকার দূতাবাসের মাধ্যমে সে দেশে স্থায়ী অভিবাসনের আবেদন জানানো যায়। যাকে ‘গ্রিন কার্ড’ বলা হয়। ট্রাম্পের সময়ে অভিবাসনে কড়াকড়ি হয়েছে। নতুন ধাপে চালু হচ্ছে বিপুল টাকা জমা রাখার শর্ত, ভারতীয় মুদ্রায় যে অঙ্ক প্রায় ৯৬ লক্ষ টাকা। 
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন জানাচ্ছে নির্দিষ্ট কয়েকটি দেশে আপাতত এই শর্ত চালু হবে। আবেদনকারীর পরিবারের কেউ আমেরিকার স্থায়ী বাসিন্দা হলে তিনিও ‘গ্রিন কার্ড’ বন্ড জমা দিতে পারেন।

Comments :0

Login to leave a comment