Rain Kolkata

উত্তরবঙ্গের পর বৃষ্টিতে ভিজল রাতের কলকাতা

কলকাতা

কলকাতার গলব্রিনে রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ। কাটা হয় ডালপালা।

টানা বৃষ্টি সঙ্গে জোরালো হাওয়া। সোমবার রাতে রাজ্যের বিভিন্ন জায়গায় এমন আবহাওয়ার জেরে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। যানবাহন চলাচল কমে গিয়েছে। বেশি সমস্যায় পড়েছেন অফিস ফেরত নিত্যযাত্রীরা। 
গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু এলাকায় দিনের বেশিরভাগ সময় মেঘে ঢেকে থেকেছে। 
পাশাপাশি উত্তরবঙ্গে গত কয়েকদিন জোরালো ঝড় এবং সেই সঙ্গে বৃষ্টির জেরে চাষের ক্ষেত তছনছ হয়েছে। মাথায় হাত পড়েছে কৃষকদের। কিছু জায়গায় আবাস এলাকার ক্ষতি হয়েছে। 
এদিন কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র জানিয়েছে আগামী সাতদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকে পড়ার কারণে অসময়ে বৃষ্টি হচ্ছে। 
গত কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা রাজ্যের বিভিন্ন জায়গাতেই ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ৭ দিন তাপমানের বিশেষ পরিবর্তন হবে না।

Comments :0

Login to leave a comment