বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
কমিশনের হম্বিতম্বিই সার! পোস্টাল ব্যালটে ভোটচুরির অভিযোগে তোলপাড় হলো রায়গঞ্জ। এদিন ঘটনার জেরে মৃত্যুও হয়েছে পঁচাশি বছরের এক বৃদ্ধার। তারপরই ভেঙে পড়েছে বিক্ষোভ।
সোমবার রায়গঞ্জ বিধানসভার মারাইকুড়া অঞ্চলের ৬১ নম্বর বুথে এই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা।
অভিযোগ, দৃষ্টিহীন পঁচাশি বছরে ওই বৃদ্ধার বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট নিতে এসে জালিয়াতির চেষ্টা করেন বিএলও। পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে ওই বৃদ্ধের ভোট জোর করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিএলও-র বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট আধিকারিক বিজেপির ‘দালাল’ হিসেবে কাজ করছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। হৈ-হট্টগোলে দৃষ্টিহীন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর।
মারাইকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি এসেছে।
Comments :0