তামিলনাড়ুর বিধানসভায় বড় চমক। তামিলনাড়ুর ২৩৪ টি আসনের মধ্যে ১০৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল টিভিকে। অভিনয় জগৎ ছেড়ে ২০২৪ সালে অভিনেতা বিজয় থালাপতি তার রাজনৈতিক দল টিভিকে দল প্রতিষ্ঠা করে। রাজনৈতিক জগতে পা রাখতেই বড়ো সাফল্য বিজয়ের। চেন্নাইয়ের পেরাম্বুর ও দক্ষিণ তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পূর্ব, এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজয় নিজে। দলের সঙ্গে সঙ্গে তিনি নিজেও সাফল্যের দিকে এগিয়ে চলেছেন তিনি। অর্থাৎ তামিলনাডুতে বিজয়ের দল যে সরকার গঠন করতে চলেছে, তা বলা এখন শুধুই সময়ের অপেক্ষা। আবার, এডিএমকে ৬০ টি আসনে এগিয়ে রয়েছে এবং ডিএমকে ৪৮ টি আসনে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, কেরালাতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ১৪০ টি আসনের মধ্যে ৬০ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট ইউডিএফ। অর্থাৎ, সেখানেও সরকার গঠনের ক্ষেত্রে বড়ো পরিবতন হতে চলেছে। পাশাপাশি ক্ষমতায় আসীন এলডিএফ ৩৪ টি আসনে এগিয়ে রয়েছে।
Comments :0