Sonam Wangchuk

সোনামকে হাসপাতালে নিয়ে গেলো দিল্লি পুলিশ

জাতীয়

বলপূর্বক সোনাম ওয়াংচুকের অনশন ভাঙ্গালো দিল্লি পুলিশ। শনিবার ২১ দিনে পা দিয়েছিল সোনাম ওয়াংচুকের অনশন প্রতিবাদ। এদিন সকালে দিল্লি পুলিশের একটি বিশাল দল যন্তর মন্তরে গিয়ে সোনাম ওয়াংচুকে এক প্রকার বলপূর্বক হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার সময় যন্তর মন্তরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
নিট পরীক্ষার দুর্নীতির প্রতিবাদে এবং সে দুর্নীতিকে কেন্দ্র করে এগারো জন পড়ুয়ার আত্মহত্যা ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের পদত্যাগের দাবিতে অনশন চালাচ্ছিলেন সোনাম ওয়াংচুক। 
সম্প্রতি দিল্লি হাইকোর্ট প্রশাসনকে নির্দেশ দেয় সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার উন্নতির জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তা করার। আদালতে সেই নির্দেশে প্রায় ৪৮ ঘন্টা বাদে প্রশাসনের পক্ষ থেকে তার অনশন ভাঙ্গানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হল।

Comments :0

Login to leave a comment