Fire

আনন্দপুরের বহুতলে আগুন

কলকাতা

সোমবার সকালে রুবি সংলগ্ন আর্বানায় আগুন। এদিন সকালে হঠাৎ ওই বহুতলের একটি টাওয়ারে ধোঁয়া লক্ষ করা যায়। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত তারা নীচে নেমে আসেন। দমকলে খবর দেওয়া হলে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে জানা গিয়েছে ওই বহুতলের একটি ঘরের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়েছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment