Raped Jalpaiguri

তিস্তা চরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জেলা

সন্ধ্যা বেলায় গরু আনতে তিস্তা চরে গিয়ে ছিলেন গৃহবধূ। নির্জনতার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক পরিবারের সাধারণ গৃহবধূ বুধবার সন্ধ্যায় তিস্তা নদীর চরে গরু আনতে গিয়েছিলেন। সেই সময় তিস্তা চর এলাকায় অন্ধকারাচ্ছন্ন থাকার সুযোগ নেয় অভিযুক্ত প্রতিবেশি বিশ্বজিৎ অধিকারি নামে এক যুবক। অভিযোগ গৃহবধূকে বলপূর্বক ধর্ষণ করে সে। পরে গৃহবধূর চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্যাতিতার চিৎকারে স্থানীয় একজন ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়ি ফিরে পরিবারকে গোটা ঘটনা খুলে বলেন নির্যাতিতা ওই গৃহবধূ। পরিবারের তরফ থেকে কোতয়ালি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজার সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়ারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। রাতেই পুলিশকে নিয়ে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে যায়। সেই সময় বাড়িতে ছিল না অভিযুক্ত। রাতেই অভিযুক্তের মা’কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি মহিলা পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এখনও পলাতক অভিযুক্ত। তার খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ অভিযুক্ত বিজেপি’র কর্মী। তার নামে শ্লীলতাহানি সহ এই ধরণের একাধিক ঘটনার অভিযোগ রয়েছে।

Comments :0

Login to leave a comment