দিল্লি’র পাটিয়ালা হাউস কোর্টে জামিন পেলেন আই-প্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চান্ডেল। বেআইনি অর্থীক লেনদেন মামলায় ভিনেশকে গ্রেপ্তার করে ইডি। এদিন আদালতে ভিনেশের আইনজীবী তার মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করে। ইডি সেই আবেদনের কোন বিরোধীতা করেনি।
বিধানসভা নির্বাচনের আগে ভিনেশ গ্রেপ্তার হওয়ার পর কলকাতায় কাজ বন্ধ করে আই-প্যাক। তৃণমূলের হয়ে ২০২১ সাল থেকে কাজ করছে আই-প্যাক। এই ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে অভিযোগ এই সংস্থায় খাটানো হয়েছে কয়লা পাচারের কালো টাকা। এর আগে আরও এক মালিক প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় মুখ্যমন্ত্রী নিজে এসে ইডি’র নাকের ডগা দিয়ে কলকাতা পুলিশকে নিয়ে সব ফাইল নিয়ে চলে যান। সেই কাজে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে কোন বাধা দেয়নি ইডি।
বৃহস্পতিবার ইডি’র পক্ষ থেকে আদালতে বলা হয় যে চান্ডেল তাদের তদন্তে সব রকম সহযোগীতা করছে।
ইডি’র দাবি প্রায় ৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। এই অঙ্ক কয়েকশো কোটি ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান। ইডি সূত্রে বলা হচ্ছে, এটি কেবল একটি সাধারণ আর্থিক অনিয়ম নয়, বরং অপরাধের টাকাকে বৈধ করার এক ষড়যন্ত্র।
ইডি জানিয়েছে এই টাকা আর কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছেছে, ভিনেশকে জেরা করে সেটাই খুঁজে বের করা এখন প্রধান কাজ হবে।
I-PAC
জামিন পেলেন আই-প্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চান্ডেল
×
Comments :0