Uttar Pradesh

মজুরি বৃদ্ধির দাবিতে নয়ডায় শ্রমিক বিক্ষোভ

জাতীয়

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নয়ডা। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিকে সমানে রেখে সোমবার সকাল থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছে। বন্ধ রয়েছে রাস্তা। পথে নেমেছে হাজার হাজার পুলিশ। যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।
পাশের রাজ্য হরিয়ানায় কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ঘোষণা করেছে। কিন্তু নিজেদের জনদরদী বলে দাবি করা বিজেপি উত্তরপ্রদেশে সেই পথে হাঁটেনি। নয়ডার বিভিন্ন কারখানার শ্রমিকরা এদিন রাস্তায় নেমেছে মজুরি বৃদ্ধির দাবিতে। তাদের দাবি যে হারে মূল্যবৃদ্ধি হয়েছে তাদের তাদের সংসার চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে মজুরি বৃদ্ধি না হলে তাদের পক্ষ থেকে জীবন চালানো।
আন্দোলনরত শ্রমিকদের দাবি মাসে ১৫ হাজার টাকা দিয়ে তাদের দিয়ে ১২ ঘন্টা কাজ করানো হয়। তাদের দাবি ২০ হাজার টাকা বেতন তাদের দিতে হবে। তার সাথে ৮ ঘন্টা কাজ। উল্লেখ্য নতুন শ্রম বিলের মাধ্যমে শ্রমিকদের থেকে ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে বিজেপি সরকার। সেখানে কাজের কোন নির্ধারিত সময় উল্লেখ করা হয়নি। উল্টে মালিক পক্ষের হাতে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে। নেই কোন সামাজিক সুরক্ষাও। কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে সংসদে এবং রাজপথে লাগাতার আন্দোলন প্রতিবাদ সংগঠিত করেছে বামপন্থীরা। হয়েছে সর্বভারতীয় ধর্মঘটও, সেই ধর্মঘটে তৃণমূল বাদে অন্য সব রাজনৈতিক দল এবং তাদের শ্রমিক সংগঠন অংশ নিয়েছেন। 
অন্যদিকে রাজ্যের বিজেপি সরকার এই আন্দোলনের পিছনে চক্রান্তের সূত্র দেখছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘এই আন্দোলন নকশালদের চক্রান্ত। যারা আন্দোলনের নাম করে অশান্তি ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য চলতি মাসের ২৩ এবং ২৯ তারিখ পশ্চিমবঙ্গে নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যোগী আদিত্যনাথ সহ শীর্ষ বিজেপি নেতারা রাজ্যে আসছেন নির্বাচনী প্রচারে। গালভড়া প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। কর্মসংস্থানের কথা বলছেন ইশ্‌তেহারে। কৃষক, শ্রমিকদের জন্য প্রতিশ্রুতিও দিচ্ছেন। কিন্তু যেই দল নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি গুলো দিচ্ছে তারাই আবার নিজেদের রাজ্যে শ্রমিকদের বঞ্চিত করছে অধিকার থেকে। যেমন তৃণমূল ১৫ বছর ধরে করে আসছে এই রাজ্যে।

Comments :0

Login to leave a comment